ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

খাল খনন কর্মসূচি শুধু উন্নয়ন প্রকল্প নয়, এটি একটি বিপ্লব: পানিসম্পদ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

খাল খনন কর্মসূচি শুধু উন্নয়ন প্রকল্প নয়, এটি একটি বিপ্লব: পানিসম্পদ মন্ত্রী

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা খালে চলমান খনন ও দখলমুক্ত কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, খাল রক্ষা করা কেবল সরকারের একক দায়িত্ব নয়, এটি নাগরিকদেরও একটি বড় সামাজিক দায়বদ্ধতা। খালের স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করতে হবে এবং অবৈধ দখলদারদের উচ্ছেদে সরকার কঠোর অবস্থানে রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এই উন্নয়ন কার্যক্রম দীর্ঘস্থায়ী করা সম্ভব নয়।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী আরও উল্লেখ করেন, দীর্ঘ সময় ধরে খাল খনন না করায় সারা দেশে জলাবদ্ধতা ও সেচসংকট প্রকট আকার ধারণ করেছে, যা সরাসরি কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলছে। সরকারের এই উদ্যোগের মাধ্যমে কৃষি সেচ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং অভ্যন্তরীণ নৌপথগুলো পুনরায় সচল করা হবে।

পরিদর্শনকালে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জানান, সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী ৫ বছরে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। শুভাঢ্যা ও আটিবাজার খাল খনন শেষ হলে দ্বিতীয় ধাপে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও স্যুয়ারেজ লাইন স্থাপনের কাজ হাতে নেওয়া হবে।

অনুষ্ঠানে পানিসম্পদ সচিব ড. এ কে এম শাহাবুদ্দিন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুন রায় চৌধুরীসহ স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

খাল খনন কর্মসূচি শুধু উন্নয়ন প্রকল্প নয়, এটি একটি বিপ্লব: পানিসম্পদ মন্ত্রী

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা খালে চলমান খনন ও দখলমুক্ত কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, খাল রক্ষা করা কেবল সরকারের একক দায়িত্ব নয়, এটি নাগরিকদেরও একটি বড় সামাজিক দায়বদ্ধতা। খালের স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করতে হবে এবং অবৈধ দখলদারদের উচ্ছেদে সরকার কঠোর অবস্থানে রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এই উন্নয়ন কার্যক্রম দীর্ঘস্থায়ী করা সম্ভব নয়।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী আরও উল্লেখ করেন, দীর্ঘ সময় ধরে খাল খনন না করায় সারা দেশে জলাবদ্ধতা ও সেচসংকট প্রকট আকার ধারণ করেছে, যা সরাসরি কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলছে। সরকারের এই উদ্যোগের মাধ্যমে কৃষি সেচ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং অভ্যন্তরীণ নৌপথগুলো পুনরায় সচল করা হবে।

পরিদর্শনকালে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জানান, সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী ৫ বছরে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। শুভাঢ্যা ও আটিবাজার খাল খনন শেষ হলে দ্বিতীয় ধাপে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও স্যুয়ারেজ লাইন স্থাপনের কাজ হাতে নেওয়া হবে।

অনুষ্ঠানে পানিসম্পদ সচিব ড. এ কে এম শাহাবুদ্দিন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুন রায় চৌধুরীসহ স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ