ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল আজ দুপুরে, শিক্ষার্থীরা পাবে যেভাবে

শিক্ষা ডেস্ক :
শিক্ষা ডেস্ক :
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল আজ দুপুরে, শিক্ষার্থীরা পাবে যেভাবে
চিত্র : সংগৃহীত

জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ (অষ্টম শ্রেণি) এর ফল আজ দুপুরে প্রকাশ করা হবে। বুধবার দুপুর ১টায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের কাছে ফল হস্তান্তর করা হবে। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।

জানা গেছে, এ বছর মোট ৪৫ হাজার ২০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। এর মধ্যে ট্যালেন্টপুল ও সাধারণ—এই দুই ধরনের বৃত্তির জন্য পৃথক কোটা নির্ধারণ করা হয়েছে। বৃত্তি বোর্ডভিত্তিক আনুপাতিক হারে বণ্টন করা হবে। এছাড়া উপজেলা পর্যায়েও ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তির জন্য নির্দিষ্ট কোটা রাখা হয়েছে। নীতিমালা অনুযায়ী শিক্ষার্থীদের মধ্যে এ বৃত্তি প্রদান করা হবে।

শিক্ষার্থীরা ফল দুইভাবে জানতে পারবে। প্রথমে অনলাইন পদ্ধতিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (dpe.gov.bd) এ গিয়ে ‘Scholarship Result’ অপশনে রোল নম্বর ও সাল ২০২৬ (2026) প্রদান করলেই ফল দেখা যাবে। দ্বিতীয়ভাবে এসএমএস পদ্ধতিতে মোবাইলের মেসেজ অপশনে বোর্ডের নাম, রোল নম্বর এবং সাল টাইপ করে ১৬২২২ (16222) নম্বরে পাঠালে ফিরতি মেসেজে ফল জানা যাবে।

উল্লেখ্য, গত বছরের ২৮ ডিসেম্বর সারাদেশে একযোগে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলেছিল। এতে প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষা দেশের ৬১১টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল আজ দুপুরে, শিক্ষার্থীরা পাবে যেভাবে

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ (অষ্টম শ্রেণি) এর ফল আজ দুপুরে প্রকাশ করা হবে। বুধবার দুপুর ১টায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের কাছে ফল হস্তান্তর করা হবে। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।

জানা গেছে, এ বছর মোট ৪৫ হাজার ২০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। এর মধ্যে ট্যালেন্টপুল ও সাধারণ—এই দুই ধরনের বৃত্তির জন্য পৃথক কোটা নির্ধারণ করা হয়েছে। বৃত্তি বোর্ডভিত্তিক আনুপাতিক হারে বণ্টন করা হবে। এছাড়া উপজেলা পর্যায়েও ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তির জন্য নির্দিষ্ট কোটা রাখা হয়েছে। নীতিমালা অনুযায়ী শিক্ষার্থীদের মধ্যে এ বৃত্তি প্রদান করা হবে।

শিক্ষার্থীরা ফল দুইভাবে জানতে পারবে। প্রথমে অনলাইন পদ্ধতিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (dpe.gov.bd) এ গিয়ে ‘Scholarship Result’ অপশনে রোল নম্বর ও সাল ২০২৬ (2026) প্রদান করলেই ফল দেখা যাবে। দ্বিতীয়ভাবে এসএমএস পদ্ধতিতে মোবাইলের মেসেজ অপশনে বোর্ডের নাম, রোল নম্বর এবং সাল টাইপ করে ১৬২২২ (16222) নম্বরে পাঠালে ফিরতি মেসেজে ফল জানা যাবে।

উল্লেখ্য, গত বছরের ২৮ ডিসেম্বর সারাদেশে একযোগে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলেছিল। এতে প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষা দেশের ৬১১টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ