ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

খুব দ্রুত পুলিশে ২৭শত কনস্টেবল নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

খুব দ্রুত পুলিশে ২৭শত কনস্টেবল নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বাহিনীতে খুব দ্রুত ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীকে পরিচালনাই সরকারের প্রধান লক্ষ্য। কনস্টেবল নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে এবং এটি দ্রুত বাস্তবায়ন শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, বিগত সরকারের সময়ে যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে, সেগুলো পুনরায় যাচাই করা হবে। লাইসেন্স যথাযথ প্রক্রিয়ায় দেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হবে।

মন্ত্রী জানান, যারা লাইসেন্স পেয়েছেন তারা উপযুক্ত কি না সেটিও যাচাই করা হবে। রাজনৈতিক উদ্দেশ্যে দেওয়া হয়ে থাকলে সেসব লাইসেন্স বাতিল করা হবে। এসব লাইসেন্সের অধীনে থাকা অস্ত্রও বাতিলের আওতায় আসবে।

তিনি বলেন, তার জানা মতে ১০ হাজারের বেশি অস্ত্র এখনো উদ্ধার হয়নি, যা বর্তমানে অবৈধ হিসেবে বিবেচিত। এসব অস্ত্র উদ্ধারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

খুব দ্রুত পুলিশে ২৭শত কনস্টেবল নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

পুলিশ বাহিনীতে খুব দ্রুত ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীকে পরিচালনাই সরকারের প্রধান লক্ষ্য। কনস্টেবল নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে এবং এটি দ্রুত বাস্তবায়ন শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, বিগত সরকারের সময়ে যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে, সেগুলো পুনরায় যাচাই করা হবে। লাইসেন্স যথাযথ প্রক্রিয়ায় দেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হবে।

মন্ত্রী জানান, যারা লাইসেন্স পেয়েছেন তারা উপযুক্ত কি না সেটিও যাচাই করা হবে। রাজনৈতিক উদ্দেশ্যে দেওয়া হয়ে থাকলে সেসব লাইসেন্স বাতিল করা হবে। এসব লাইসেন্সের অধীনে থাকা অস্ত্রও বাতিলের আওতায় আসবে।

তিনি বলেন, তার জানা মতে ১০ হাজারের বেশি অস্ত্র এখনো উদ্ধার হয়নি, যা বর্তমানে অবৈধ হিসেবে বিবেচিত। এসব অস্ত্র উদ্ধারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ