জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বনানী সামরিক কবরস্থানে জাতীয় শহীদ সেনা দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় মর্যাদায় সেনা শহীদ দিবস পালন করা হয়েছে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যারা জীবন দিয়েছেন, তারা চিরস্মরণীয় হয়ে থাকবেন।
তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ড শুধু বাংলাদেশের নয়, বিশ্বের নৃশংসতম হত্যাকাণ্ডগুলোর একটি। এ ঘটনার পেছনের উদ্দেশ্য জানার জন্য তৎকালীন সরকার তদন্ত কমিটি গঠন করলেও তার ফলাফল এখনো প্রকাশ হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় গঠিত জাতীয় কমিশনের প্রতিবেদন ইতোমধ্যে পাওয়া গেছে, তবে সে সময় তা বাস্তবায়নে উল্লেখযোগ্য উদ্যোগ নেওয়া হয়নি বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, নতুন করে কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না। বিদ্যমান কমিশনের সুপারিশ এবং বিচারাধীন মামলাগুলোর বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে। অন্যান্য সুপারিশ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
শহীদ পরিবারের উদ্দেশে তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে। তার ভাষ্য, এ হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করার চেষ্টা করা হয়েছিল এবং এমন কাজ তারাই করতে পারে, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন