সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে সাত ব্যবসায়ীকে মোট ২৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে বাজার এলাকায় ফুটপাত দখল, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং লাইসেন্স ছাড়া অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভোক্তা স্বার্থ সংরক্ষণ ও বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে অভিযানটি পরিচালিত হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৫৩ ধারায় পৃথক সাতটি মামলায় সাত ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে মহাসড়কের দুপাশে অবৈধভাবে যানবাহন পার্কিং করে জনদুর্ভোগ সৃষ্টি করার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়েছে এবং এ ধরনের অনিয়ম রোধে নিয়মিত মামলা দায়েরের জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন নাহার আশা। তিনি জানান, বাজার এলাকায় দীর্ঘদিন ধরে ফুটপাত দখল ও মূল্য তালিকা প্রদর্শন না করার মতো অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছিল। এছাড়া নির্ধারিত লাইসেন্স ছাড়া অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগও ছিল। এসব অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, নিয়মিত তদারকি অব্যাহত থাকলে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং সাধারণ ক্রেতাদের ভোগান্তি কমানো সম্ভব হবে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন