নড়াইলের কালিয়া উপজেলায় সর্বস্তরের সুধীজন, জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। তিনি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে সমন্বয় আরও জোরদার করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামো ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভূমি সেবা সহজীকরণ, সামাজিক নিরাপত্তা ভাতা বিতরণে স্বচ্ছতা এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন তিনি।
মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাদের চলমান কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। সুধীজনেরা এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, বাজার ব্যবস্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদারের বিষয়ে প্রস্তাব দেন।
বক্তারা আশা প্রকাশ করেন, নিয়মিত এ ধরনের সভা আয়োজন করা হলে প্রশাসন ও জনগণের মধ্যে দূরত্ব কমবে এবং উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস, সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) রবিন হালদার, কালিয়া ও নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান (মিলু), সভাপতি (ভারপ্রাপ্ত) আসজাদুর রহমান মিঠু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শেখ সিহাব উদ্দিনসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান প্রমুখ।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন