ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

লামায় বন্য হাতির আক্রমণে ধানক্ষেতে কৃষকের মৃত্যু

চৌধুরী মোহাম্মদ সুজন
চৌধুরী মোহাম্মদ সুজন স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

লামায় বন্য হাতির আক্রমণে ধানক্ষেতে কৃষকের মৃত্যু
ছবি: সংগৃহীত

বান্দরবানের লামা উপজেলায় বন্য হাতির আক্রমণে ক্যচিং মং মার্মা (৫৯) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ত্রিশডেবা ডলুঝিরি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ক্যচিং মং মার্মা বাচিং কারবারী পাড়ার বাসিন্দা। তাঁর বাবার নাম বাচিং কারবারী এবং মায়ের নাম হ্লাচিং মার্মা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ ধানক্ষেতে কীটনাশক প্রয়োগ করছিলেন ক্যচিং মং মার্মা। এ সময় হঠাৎ করে বনের দিক থেকে আসা বন্য হাতির একটি দল তার ওপর আক্রমণ চালায়। হাতির পায়ে পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। আকস্মিক এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্বজনরা মরদেহ উদ্ধার করে রাত ৮টার দিকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহটি হাসপাতালের মর্গে সংরক্ষণ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান কামাল জানান, হাতির আক্রমণে একজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে। তিনি বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

লামায় বন্য হাতির আক্রমণে ধানক্ষেতে কৃষকের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বান্দরবানের লামা উপজেলায় বন্য হাতির আক্রমণে ক্যচিং মং মার্মা (৫৯) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ত্রিশডেবা ডলুঝিরি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ক্যচিং মং মার্মা বাচিং কারবারী পাড়ার বাসিন্দা। তাঁর বাবার নাম বাচিং কারবারী এবং মায়ের নাম হ্লাচিং মার্মা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ ধানক্ষেতে কীটনাশক প্রয়োগ করছিলেন ক্যচিং মং মার্মা। এ সময় হঠাৎ করে বনের দিক থেকে আসা বন্য হাতির একটি দল তার ওপর আক্রমণ চালায়। হাতির পায়ে পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। আকস্মিক এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্বজনরা মরদেহ উদ্ধার করে রাত ৮টার দিকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহটি হাসপাতালের মর্গে সংরক্ষণ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান কামাল জানান, হাতির আক্রমণে একজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে। তিনি বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ