ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নওগাঁর মান্দায় চার্জারচালিত অটোরিকশা চুরির চেষ্টা ব্যর্থ, একজন আটক

এম এ মতিন
এম এ মতিন Manda Upazila Correspondent
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

নওগাঁর মান্দায় চার্জারচালিত অটোরিকশা চুরির চেষ্টা ব্যর্থ, একজন আটক

নওগাঁর মান্দায় চার্জারচালিত অটোরিকশা চুরির চেষ্টা চালানোর সময় একজনকে হাতেনাতে আটক করেছে মান্দা থানা পুলিশ। এ সময় চুরি হওয়া অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল আনুমানিক ৪টা ১৫ মিনিটে জনৈক মাইনুলের নিজস্ব চার্জার অটোরিকশা (বোরাক) চুরির চেষ্টা করা হয়। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে অভিযুক্তকে আটক করে এবং পুলিশকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেন।

পুলিশ জানায়, উত্তেজিত জনতা প্রথমে আটক ব্যক্তিকে কিছুটা মারধর করলেও পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। একই সঙ্গে চুরি হওয়া অটোরিকশাটিও উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সালমান (পিতা: হাশেম) নওগাঁ জেলার দুবলহাটি শিমুলিয়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নওগাঁ জেলা পুলিশের উপ-পরিদর্শক মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “নওগাঁ জেলা পুলিশ যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধে দৃঢ়প্রতিজ্ঞ। অপরাধ দমনে জনগণের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নওগাঁর মান্দায় চার্জারচালিত অটোরিকশা চুরির চেষ্টা ব্যর্থ, একজন আটক

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নওগাঁর মান্দায় চার্জারচালিত অটোরিকশা চুরির চেষ্টা চালানোর সময় একজনকে হাতেনাতে আটক করেছে মান্দা থানা পুলিশ। এ সময় চুরি হওয়া অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল আনুমানিক ৪টা ১৫ মিনিটে জনৈক মাইনুলের নিজস্ব চার্জার অটোরিকশা (বোরাক) চুরির চেষ্টা করা হয়। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে অভিযুক্তকে আটক করে এবং পুলিশকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেন।

পুলিশ জানায়, উত্তেজিত জনতা প্রথমে আটক ব্যক্তিকে কিছুটা মারধর করলেও পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। একই সঙ্গে চুরি হওয়া অটোরিকশাটিও উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সালমান (পিতা: হাশেম) নওগাঁ জেলার দুবলহাটি শিমুলিয়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নওগাঁ জেলা পুলিশের উপ-পরিদর্শক মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “নওগাঁ জেলা পুলিশ যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধে দৃঢ়প্রতিজ্ঞ। অপরাধ দমনে জনগণের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ