ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ফের প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

ফের প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি - মো. সাহাবুদ্দিন।

রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে আবারও নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব সরওয়ার আলম। তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক এ নিয়োগ দিয়ে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ধারা-৪৯ অনুযায়ী অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তিনি এ নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে তার চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে।

এর আগে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুই বছরের জন্য চুক্তিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন–এর প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছিলেন সরওয়ার আলম। তাকে সচিব পদমর্যাদায় এ দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে পরে অন্তর্বর্তীকালীন সরকার তাকে ওই পদ থেকে সরিয়ে দেয়। এখন নতুন করে তিনি পুনরায় নিয়োগ পেলেন।

সরওয়ার আলম বিসিএস ৮৫ ব্যাচের তথ্য ক্যাডারের কর্মকর্তা। তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–এর উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর সচিব (জনসংযোগ) এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ–এর নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর পরিচালক (যুগ্ম সচিব) থাকাকালে তিনি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ফের প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ