ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বঙ্গভবনে সাক্ষাৎকারে রাষ্ট্রপতি

বিএনপি চাইলে থাকব, না চাইলে সরে যাবো

বিশেষ প্রতিনিধি :
বিশেষ প্রতিনিধি :
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপি চাইলে থাকব, না চাইলে সরে যাবো
রাষ্ট্রপতি - মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, ক্ষমতাসীন বিএনপি যদি চায় তাহলে তিনি থাকবেন, আর যদি না চায় তাহলে সম্মানজনকভাবে সরে যাবেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে বঙ্গভবনে দৈনিক কালের কণ্ঠকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। সোমবার (২২ ফেব্রুয়ারি) সাক্ষাৎকারটির প্রথম পর্ব প্রকাশের পর মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) শেষ অংশ প্রকাশিত হয়েছে।

রাষ্ট্রপতি বলেন, বিদেশি গণমাধ্যমে তাঁর রাষ্ট্রপতি থাকার বিষয়ে ভুলভাবে যে বক্তব্য প্রকাশিত হয়েছে, তা তিনি অন্যভাবে বোঝাতে চেয়েছেন। তিনি ব্যাখ্যা করেন, গত ১৮ মাসে অন্তর্বর্তী সরকার তাঁকে মানসিকভাবে চাপ দিয়েছে এবং নানা ঘটনায় অপমানিত করেছেন। সে সময় তিনি মনে করেছিলেন, “এভাবে রাষ্ট্রপতি থাকা যায় না, চলে যেতে ইচ্ছা করে।” এরপর রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলা হয়েছিল, যা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে যেন তাঁর মেয়াদ নেই।

তিনি আরও জানান, নতুন নির্বাচন হলে এবং একটি নির্বাচিত সরকার এলে যদি তাদের অভিপ্রায় থাকে যে তিনি না থাকাই ভালো, তাহলে তিনি স্বেচ্ছায় সরে যেতে প্রস্তুত। “আই লাভ টু গো” অর্থাৎ, তারা চাইলে নিজে থেকেই চলে যেতে চান।

বিএনপি যদি নিজেদের মতো রাষ্ট্রপতি চায় বা অভিশংসনের প্রশ্ন ওঠে—এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, “ওগুলো কেন হতে দেব? আমি একজন সচেতন মানুষ। যদি তারা মনে করে আমি থাকি, তাহলে আমি থাকব। আর যদি বলে যে, সরে যাওয়া ভালো; তাহলে আমি নিজেই সম্মানজনকভাবে সরে যাব।”

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বিএনপি চাইলে থাকব, না চাইলে সরে যাবো

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ