ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় নবনির্বাচিত সংসদ সদস্যের উপস্থিতিতে উপজেলা পরিষদ, প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-২ আসনের জাতীয় সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার। এছাড়া উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম কিবরিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা চৌধুরী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উজ্জ্বল কুমার কুণ্ডু, সমাজসেবা কর্মকর্তা শিউলী রানী, ঝিনাইদহ জেলা জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি মো. তাজুল ইসলাম, উপজেলা আমির বাবুল হোসাইন, উপজেলা সেক্রেটারি ইদ্রিস আলী মাস্টার এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবু মিয়াসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা।
এ সময় হরিণাকুণ্ডু রিপোর্টার্স ইউনিটির সভাপতি মকলেছুর রহমান লাড্ডু, সিনিয়র সহসভাপতি মাহবুব মুর্শেদ শাহীন, হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি আব্দুস সামাদ, সেক্রেটারি নাজমুল হুদা রিপন, সিনিয়র সাংবাদিক নেতা মুস্তাফিজুর রহমান এলবি লিটনসহ স্থানীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এলাকায় কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ বা নাশকতার চেষ্টা হলে তা কঠোরভাবে দমনের নির্দেশনা দেওয়া হয়। তরুণ সমাজকে মাদকের ক্ষতি থেকে রক্ষা করতে মাদকবিরোধী অভিযান জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি হাটবাজার ও গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশি টহল বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
সভায় বক্তব্যে নবনির্বাচিত সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর বলেন, চাঁদাবাজি, মাদক ও সকল ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। তিনি প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন