মেয়াদ শেষ হওয়ার সময়সূচি অনুযায়ী ধাপে ধাপে সিটি করপোরেশন নির্বাচন আয়োজন করা হবে এবং এ বিষয়ে সরকার ও নির্বাচন কমিশনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে ছয়টি সিটি করপোরেশনের নতুন প্রশাসকদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, সিটি করপোরেশন নির্বাচন দলীয় প্রতীকে হবে কি না, সে সিদ্ধান্ত জাতীয় সংসদে নির্ধারিত হবে।
তিনি আরও জানান, পৌরসভাগুলোতে রাজনৈতিক প্রশাসক নিয়োগের বিষয়ে সরকারের এখনো কোনো পরিকল্পনা নেই। অনুষ্ঠানে নতুন নিয়োগপ্রাপ্ত সিটি করপোরেশন প্রশাসকেরা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর কাছে তাদের যোগদানপত্র জমা দেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন