সৌদি আরবে নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে চট্টগ্রামের আনোয়ারার হারুন সিকদার (৪৮) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হারুন সিকদার বরুমচড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ছয় ভাই ও সাত বোনের মধ্যে মেঝ ছেলে ছিলেন। তার স্ত্রী, দুই ছেলে এবং এক বছর বয়সী কন্যাশিশু রয়েছে।
পারিবারিক সূত্র জানায়, ২ ডিসেম্বর ছুটিতে দেশে আসেন হারুন। এক মাস পাঁচ দিনের ছুটি শেষে ৭ জানুয়ারি তিনি সৌদি আরবের কর্মস্থলে ফেরেন। ১২ ফেব্রুয়ারি দুপুরে নির্মাণাধীন ভবনের একটি চতুর্মুখী সিঁড়িতে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান। সহকর্মীরা তাকে দ্রুত স্থানীয় মেডিকেল কেন্দ্রে নিয়ে যান। ১১ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে তার মৃত্যু হয়।
হারুনের ছোট ভাই মো. সিফাত জানিয়েছেন, মরদেহ দেশে আনার বিষয় এখনও নিশ্চিত নয়। স্থানীয় ইউপি সদস্য মো. মালেক বলেন, মৃত্যুর খবর শুনে মর্মাহত হয়েছেন। পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং মরদেহ দেশে আনা ও দাফন সংক্রান্ত প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন