স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, সেই প্রস্তুতি সরকার ও নির্বাচন কমিশনের রয়েছে।
মন্ত্রী আরও জানান, দলীয় প্রতীকে সিটি করপোরেশন নির্বাচন হবে কী না, তা নির্ধারণ করা হবে জাতীয় সংসদে। মঙ্গলবার সচিবালয়ে ৬ সিটি করপোরেশনের নতুন প্রশাসকদের দায়িত্বগ্রহণ অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল।
এছাড়া তিনি বলেন, পৌরসভায় রাজনৈতিক প্রশাসক নিয়োগের কোনো পরিকল্পনা এখনও সরকারের নেই। এর আগে সংশ্লিষ্ট সিটি করপোরেশনের প্রশাসকরা এলজিআরডি মন্ত্রীর কাছে যোগদানপত্র জমা দেন।
বিস্তারিত তথ্য এখনও আসছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন