ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

খুলনার বায়তুন নূর শপিং সেন্টারে অগ্নিকাণ্ড, ১০–১২ দোকান ক্ষতিগ্রস্ত

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

খুলনার বায়তুন নূর শপিং সেন্টারে অগ্নিকাণ্ড, ১০–১২ দোকান ক্ষতিগ্রস্ত

খুলনা জেলায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে বায়তুন নূর শপিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের ঘটনায় ১০–১২টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রাত ১১টার দিকে মার্কেটের গোধূলি নামের মোবাইল ফোনের দোকান থেকে ধোঁয়া দেখা যায়। স্থানীয়রা দ্রুত নিরাপত্তা কর্মীকে বিষয়টি জানান। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে মার্কেটের ভেতরে।

খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক এমডি আব্দুল মালেক জানিয়েছেন, খবর পেয়ে ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত সোয়া ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লেগেছে। মার্কেটে ছড়িয়ে থাকা বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত হতে পারে। বর্তমানে ডাম্পিং ডাউন ও ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণের কাজ চলছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

খুলনার বায়তুন নূর শপিং সেন্টারে অগ্নিকাণ্ড, ১০–১২ দোকান ক্ষতিগ্রস্ত

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

খুলনা জেলায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে বায়তুন নূর শপিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের ঘটনায় ১০–১২টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রাত ১১টার দিকে মার্কেটের গোধূলি নামের মোবাইল ফোনের দোকান থেকে ধোঁয়া দেখা যায়। স্থানীয়রা দ্রুত নিরাপত্তা কর্মীকে বিষয়টি জানান। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে মার্কেটের ভেতরে।

খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক এমডি আব্দুল মালেক জানিয়েছেন, খবর পেয়ে ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত সোয়া ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লেগেছে। মার্কেটে ছড়িয়ে থাকা বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত হতে পারে। বর্তমানে ডাম্পিং ডাউন ও ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণের কাজ চলছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ