ঢাকা, ২৪ ফেব্রুয়ারি ২০২৬: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে অফিস শৃঙ্খলা জোরদার করতে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বিচার শাখা-৫ এর সিনিয়র সহকারী সচিব (প্রশাসন) কামরুল হাসানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।
অফিস আদেশে বলা হয়েছে, কর্মদিবসে সব কর্মকর্তা ও কর্মচারীকে সকাল ৯টার মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে হবে। অফিস সময় শেষ হওয়ার আগে কেউ দপ্তর ত্যাগ করতে পারবেন না। রমজান মাসে বিকেল ৩টা ৩০ মিনিট এবং রমজান পরবর্তী সময়ে বিকেল ৫টার আগে অফিস ত্যাগ নিষিদ্ধ করা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, দাপ্তরিক বা জরুরি প্রয়োজনে অফিস চলাকালীন সময় দপ্তর ত্যাগ করতে হলে সংশ্লিষ্ট অনুবিভাগের প্রধানের অনুমতি নিতে হবে। একই সঙ্গে ‘অফিস ত্যাগের রেজিস্ট্রার’-এ এন্ট্রি ও ডিজিটাল হাজিরা প্রদান বাধ্যতামূলক করা হয়েছে।
বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকা, অনুমতি ছাড়া অফিস ত্যাগ এবং বিলম্বে অফিসে উপস্থিত হওয়াকে অফিস শৃঙ্খলা পরিপন্থি ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। এসব নির্দেশনা অমান্য করলে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যেই এই নির্দেশনা জারি করা হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন