ঢাকা, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ : আগামী ১০ মার্চ দেশে প্রথমবারের মতো 'ফ্যামিলি কার্ড' বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।
প্রেস উইং জানায়, প্রাথমিক পর্যায়ে ১৩টি জেলায় একটি করে ওয়ার্ডে এই কার্ড বিতরণ করা হবে। ধীরে ধীরে সারা দেশে কার্যক্রমটি বিস্তৃত করা হবে বলে জানানো হয়েছে।
বিএনপির অন্যতম প্রধান নির্বাচনি অঙ্গীকার ছিল এই ফ্যামিলি কার্ড কর্মসূচি। সরকার গঠনের পরপরই অগ্রাধিকার ভিত্তিতে কর্মসূচিটি চালুর উদ্যোগ নেওয়া হয়। ঈদের আগেই হতদরিদ্র পরিবারগুলোর কাছে এই কার্ড পৌঁছে দিতে গত ১৯ ফেব্রুয়ারি সরকার একটি মন্ত্রিসভা কমিটি গঠন করে।
সরকারি প্রজ্ঞাপনে জানানো হয়, প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সামাজিক সুরক্ষা দিতেই এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তাঁর নেতৃত্বাধীন এই কমিটিতে সমাজকল্যাণমন্ত্রী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রীসহ মোট ১৪ জন সদস্য রয়েছেন।
উল্লেখ্য, ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের দরিদ্র ও প্রান্তিক পরিবারগুলো সরকারি সামাজিক সুরক্ষা সুবিধা সহজে গ্রহণ করতে পারবে বলে আশা করা হচ্ছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন