ঢাকা, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ : আসন্ন নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে মাঠ পর্যায়ে ব্যাপক রদবদল ঘটাল নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মোট ১১২ জন কর্মকর্তাকে বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ে বদলি ও পদায়ন করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ইসি সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এই বদলির নির্দেশ জারি করা হয়। আদেশে উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বদলি কার্যকর থাকবে।
বদলি আদেশ অনুযায়ী, সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে আগামী ১ মার্চের মধ্যে বর্তমান কর্মস্থল ত্যাগ করে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে অবমুক্ত না হলে ১ মার্চ থেকে স্বয়ংক্রিয়ভাবে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন বলে আদেশে স্পষ্ট করা হয়েছে।
উল্লেখ্য, দেশে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি চলছে এবং এই প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ে এই ব্যাপক রদবদলকে নির্বাচনী প্রশাসন পুনর্গঠনের অংশ হিসেবে দেখা হচ্ছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন