কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন, যাদের মধ্যে একজন দুই বছরের শিশুও রয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি, ২০২৬) ভোর ৬টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
দগ্ধরা হলেন পরিবারটির বয়োজ্যেষ্ঠ সদস্য মনোয়ারা বেগম (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) এবং দুই বছরের শিশু হুররাম।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মনোয়ারা বেগমের শরীরের ২ শতাংশ, জিল হকের ৫৪ শতাংশ, উম্মে হুমায়রার ৬৫ শতাংশ এবং শিশু হুররামের ৬ শতাংশ দগ্ধ হয়েছে। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত জিল হক ও উম্মে হুমায়রার শারীরিক অবস্থা এ মুহূর্তে আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন