ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান পদে মনোনীত হলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান পদে মনোনীত হলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীকে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি, ২০২৬) রাজধানীর সার্কিট হাউস রোডে ট্রাস্টের ৩৯তম বোর্ড সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন তাকে এই পদে মনোনয়ন দেন।

বোর্ড সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, দেশের সকল গুরুত্বপূর্ণ অর্জনের পেছনে জনগণ ও গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। সাংবাদিকরা জনআকাঙ্ক্ষাকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করিয়েছেন। তিনি আরও জানান, সাংবাদিকদের অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করাই হবে সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার।

একই সভায় তথ্যমন্ত্রী সুবিধাভোগী সাংবাদিকদের তথ্য সংবলিত একটি পূর্ণাঙ্গ ডাটাবেস তৈরির নির্দেশ দেন, যাতে ট্রাস্টের সহায়তা কার্যক্রম আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ হয়। তিনি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সাংবাদিকদের জন্য অবসর ভাতা চালু এবং সরকারি হাসপাতালে বিশেষ চিকিৎসা সুবিধার ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দেন।

নবনিযুক্ত চেয়ারম্যান ইয়াসের খান চৌধুরী তার বক্তব্যে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।

সভায় ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও তথ্য সচিব মাহবুবা ফারজানা, প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে তথ্য ভবন অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সাংবাদিক পরিবারের ৪০২ জন মেধাবী সন্তানের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান পদে মনোনীত হলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীকে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি, ২০২৬) রাজধানীর সার্কিট হাউস রোডে ট্রাস্টের ৩৯তম বোর্ড সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন তাকে এই পদে মনোনয়ন দেন।

বোর্ড সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, দেশের সকল গুরুত্বপূর্ণ অর্জনের পেছনে জনগণ ও গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। সাংবাদিকরা জনআকাঙ্ক্ষাকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করিয়েছেন। তিনি আরও জানান, সাংবাদিকদের অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করাই হবে সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার।

একই সভায় তথ্যমন্ত্রী সুবিধাভোগী সাংবাদিকদের তথ্য সংবলিত একটি পূর্ণাঙ্গ ডাটাবেস তৈরির নির্দেশ দেন, যাতে ট্রাস্টের সহায়তা কার্যক্রম আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ হয়। তিনি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সাংবাদিকদের জন্য অবসর ভাতা চালু এবং সরকারি হাসপাতালে বিশেষ চিকিৎসা সুবিধার ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দেন।

নবনিযুক্ত চেয়ারম্যান ইয়াসের খান চৌধুরী তার বক্তব্যে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।

সভায় ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও তথ্য সচিব মাহবুবা ফারজানা, প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে তথ্য ভবন অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সাংবাদিক পরিবারের ৪০২ জন মেধাবী সন্তানের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ