ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রমজান সামনে রেখে খাগড়াছড়িতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ডিসির কাছে সিআরবির স্মারকলিপি

নুর নবী
নুর নবী মাটিরাঙ্গা উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

রমজান সামনে রেখে খাগড়াছড়িতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ডিসির কাছে সিআরবির স্মারকলিপি
ডিসি মহোদয় এর নিকট স্মারকলিপি দিয়েছে সিআরবি'

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে খাগড়াছড়িতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, বাজারে স্বচ্ছতা নিশ্চিত করা এবং এলপি গ্যাসের মূল্য তদারকিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি) খাগড়াছড়ি জেলা শাখা।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে সংগঠনটির নেতৃবৃন্দ এ স্মারকলিপি হস্তান্তর করেন।

স্মারকলিপিতে তিনটি প্রধান দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো, সকল পণ্যের ক্রয় রশিদ বাধ্যতামূলক করা, জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সব সরকারি সংস্থার সমন্বয়ে যৌথ বাজার মনিটরিং জোরদার করা এবং এলপি গ্যাসের মূল্যবৃদ্ধি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করা।

সিআরবি জানায়, পূর্ববর্তী বছরগুলোর অভিজ্ঞতায় দেখা গেছে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এর অন্যতম কারণ পাইকারি ও খুচরা পর্যায়ে ক্রয় রশিদ সংরক্ষণ না করা, যার ফলে প্রকৃত ক্রয়মূল্য যাচাইয়ে প্রশাসনের সমস্যা হয়। এ অবস্থায় রমজান মাসে সব ব্যবসায়ীর জন্য বৈধ ক্রয় রশিদ সংরক্ষণ বাধ্যতামূলক করার আহ্বান জানানো হয়েছে।

সমন্বিত বাজার মনিটরিংয়ের প্রস্তাবে বলা হয়, বর্তমানে জেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, কৃষি বিপণন অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থা আলাদাভাবে বাজার তদারকি করছে। এতে কিছু এলাকায় একাধিক সংস্থার উপস্থিতি থাকলেও অনেক এলাকা নজরদারির বাইরে থেকে যাচ্ছে। তাই জেলা প্রশাসকের তত্ত্বাবধানে একটি সমন্বিত ও পরিকল্পিত যৌথ মনিটরিং টিম গঠনের দাবি জানানো হয়।

এলপি গ্যাসের বিষয়ে স্মারকলিপিতে মূল্যবৃদ্ধি ও সরবরাহ ব্যবস্থায় অনিয়ম নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। সিআরবির দাবি, কিছু অসাধু ব্যবসায়ী নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্য আদায় করছে। তাই নিয়মিত তদারকি ও গুরুতর অনিয়মের ক্ষেত্রে কঠোর শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

সিআরবি খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আবদুর রউফ বলেন, রমজান মাসে সাধারণ মানুষ যেন অতিরিক্ত দামের চাপে না পড়েন, তা নিশ্চিত করা সবার দায়িত্ব। ক্রয় রশিদ বাধ্যতামূলক হলে বাজারে স্বচ্ছতা বাড়বে এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধি অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে। একই সঙ্গে এলপি গ্যাসের নির্ধারিত মূল্য বাস্তবায়নে কঠোর নজরদারি প্রয়োজন।

এ সময় সিআরবি খাগড়াছড়ি শাখার সিনিয়র সহ-সভাপতি বিনোদন ত্রিপুরা, সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন সবুজ, সহ-সাংগঠনিক সম্পাদক শিমুল দাশ এবং বিদ্যুৎ ও জ্বালানি মূল্য মনিটরিং সম্পাদক মো. সাব্বিরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংগঠনের নেতারা আশা প্রকাশ করেন, জেলা প্রশাসনের কার্যকর পদক্ষেপের মাধ্যমে রমজানে খাগড়াছড়ির বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত হবে এবং সাধারণ মানুষ স্বস্তিতে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

রমজান সামনে রেখে খাগড়াছড়িতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ডিসির কাছে সিআরবির স্মারকলিপি

প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ