বাংলাদেশ প্রতিটি দেশের সঙ্গে পারস্পরিক লাভজনক সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী হলেও নিজের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কোনো দেশের হস্তক্ষেপ কখনো মেনে নেবে না বলে দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
সোমবার (২৩ ফেব্রুয়ারি, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এই বক্তব্য রাখেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী জানান, গত রোববার থেকেই বিদেশে কর্মরত বাংলাদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু হয়েছে। এই বৈঠকগুলোতে বর্তমান সরকারের বৈদেশিক নীতির মূল রূপরেখা তুলে ধরা হচ্ছে। এ পর্যন্ত সৌদি আরব, চীন, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক সম্পন্ন হয়েছে বলে তিনি জানান।
ড. খলিলুর রহমান বলেন, বৈঠকে অংশ নেওয়া রাষ্ট্রদূতরা বর্তমান সরকারের প্রতি গভীর আস্থা এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে একসঙ্গে কাজ করার প্রবল আগ্রহ প্রকাশ করেছেন, যা তিনি ইতিবাচক হিসেবে দেখছেন।
সরকারের বৈদেশিক নীতির মূলনীতি সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'বাংলাদেশ ফার্স্ট' এই দর্শনের আলোকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। পারস্পরিক স্বার্থ, জাতীয় মর্যাদা এবং অভ্যন্তরীণ বিষয়ে অ-হস্তক্ষেপের নীতিই হবে বাংলাদেশের কূটনৈতিক আচরণের ভিত্তি।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন