ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

২৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়া পুরোপুরি ডিজিটাল

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

২৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়া পুরোপুরি ডিজিটাল

আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য যুক্তরাজ্য শুধুমাত্র ই-ভিসা ইস্যু করবে বলে জানিয়েছে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি, ২০২৬) হাইকমিশনের পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়।

হাইকমিশনের বার্তায় জানানো হয়, ই-ভিসা ইস্যু হওয়ার পর আবেদনকারীকে পাসপোর্টের তথ্য প্রদান এবং ভিসা যাচাইয়ের জন্য ইউকেভিআই (UKVI) অ্যাকাউন্ট খুলতে হবে। যুক্তরাজ্য ভ্রমণের আগেই এই যাচাই প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক।

ওই বার্তায় আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট তথ্য ইউকেভিআই অ্যাকাউন্টে হালনাগাদ হওয়ার পরই কেবল যুক্তরাজ্যে প্রবেশ করা সম্ভব হবে। উল্লেখযোগ্যভাবে, ইউকেভিআই সেবা গ্রহণে কোনো ধরনের অতিরিক্ত ফি দিতে হবে না।

বিস্তারিত তথ্য ও নির্দেশনার জন্য আগ্রহীদের www.gov.uk/eVisa ওয়েবসাইট পরিদর্শন করতে বলা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

২৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়া পুরোপুরি ডিজিটাল

প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য যুক্তরাজ্য শুধুমাত্র ই-ভিসা ইস্যু করবে বলে জানিয়েছে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি, ২০২৬) হাইকমিশনের পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়।

হাইকমিশনের বার্তায় জানানো হয়, ই-ভিসা ইস্যু হওয়ার পর আবেদনকারীকে পাসপোর্টের তথ্য প্রদান এবং ভিসা যাচাইয়ের জন্য ইউকেভিআই (UKVI) অ্যাকাউন্ট খুলতে হবে। যুক্তরাজ্য ভ্রমণের আগেই এই যাচাই প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক।

ওই বার্তায় আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট তথ্য ইউকেভিআই অ্যাকাউন্টে হালনাগাদ হওয়ার পরই কেবল যুক্তরাজ্যে প্রবেশ করা সম্ভব হবে। উল্লেখযোগ্যভাবে, ইউকেভিআই সেবা গ্রহণে কোনো ধরনের অতিরিক্ত ফি দিতে হবে না।

বিস্তারিত তথ্য ও নির্দেশনার জন্য আগ্রহীদের www.gov.uk/eVisa ওয়েবসাইট পরিদর্শন করতে বলা হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ