পবিত্র মাহে রমজান ১৪৪৭ হিজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে ইসলামি বইমেলা শুরু হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী বলেন, এই বইমেলা এমন একটি আয়োজন, যেখান থেকে মানুষ কোরআন ও হাদিস সম্পর্কে জ্ঞান অর্জনের সুযোগ পাবে। তিনি এ ধরনের আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি বলেন, যারা ইসলামের নামে ধর্মব্যবসা করে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না এবং অতীতে যারা অন্যায় ও জুলুম করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস ছালাম খানসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগের পরিচালক রাজ্জাকুল হায়দার জানান, রমজান মাসজুড়ে চলবে এই বইমেলা। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে। এবারের মেলায় মোট ১০০টি স্টল অংশ নিয়েছে।
মেলায় পবিত্র কোরআনের অনুবাদ ও তাফসির, হাদিসগ্রন্থ, ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক বই এবং মুক্তিযুদ্ধবিষয়ক গ্রন্থ পাওয়া যাচ্ছে। ইসলামিক ফাউন্ডেশনের স্টলে সব বই ৪০ শতাংশ কমিশনে বিক্রি করা হচ্ছে, অন্য প্রকাশনাগুলোর স্টলেও রমজান উপলক্ষে বিশেষ ছাড় দেওয়া হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন