চট্টগ্রামের সাতকানিয়ায় থানা পুলিশ অভিযান চালিয়ে ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে।
২২ ফেব্রুয়ারি রাত ৭টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মোহাম্মদ বেলাল হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি দল সাতকানিয়া সদর ইউনিয়ন এর ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রূপকানিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। মানিক নামে এক ব্যক্তির মুরগির খামারের সামনে এই অভিযান চালানো হয়।
অভিযানকালে মো. সাইফুল ইসলাম (৩১) নামে এক যুবককে আটক করা হয়। তিনি সাতকানিয়া পৌরসভা এর ২ নম্বর ওয়ার্ডের ছগিরাপাড়া এলাকার বাসিন্দা। আটককালে তার কাছ থেকে ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার সারণীর ১০(ক) অনুযায়ী সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেছে।
আপনার মতামত লিখুন