আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জনবল সংকট দূর করতে দ্রুততম সময়ের মধ্যে পুলিশের ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বাংলাদেশ পুলিশে জরুরি ভিত্তিতে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থা প্রধানদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে অতি দ্রুত এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। এটি বাস্তবায়নের কাজ খুব শিগগিরই শুরু হবে। মূলত মাঠ পর্যায়ে পুলিশের সেবার পরিধি বাড়াতে এবং বর্তমান চাহিদা মেটাতেই এই জরুরি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সচিবালয়ে অনুষ্ঠিত এই সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন বিভাগের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জননিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর আধুনিকায়ন ও জনবল বাড়ানোর বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে এবং যোগ্য প্রার্থীদের বাছাই করতে বিশেষ তদারকি থাকবে। খুব দ্রুতই এ সংক্রান্ত আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি ও আবেদনের নিয়মাবলী পুলিশ সদর দপ্তর থেকে প্রকাশ করা হবে।
পুলিশ বাহিনীতে এই নতুন জনবল যুক্ত হলে মাঠ পর্যায়ের কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে আশা প্রকাশ করেছেন মন্ত্রণালয় সংশ্লিষ্টরা।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন