রাজধানীর রায়েরবাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) রাত পৌনে ৪টার দিকে হাজারীবাগ থানার রায়েরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। ভোর সাড়ে ৫টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধরা হলেন শেখ নোমান (৩৫), পিংকি আক্তার (৩২), দম্পতির ছেলে রোহান (৩) ও শেখ নোমানের শ্যালক অপু (২৩)।
মো. মামুন নামে একজন তাদের হাসপাতালে নিয়ে যান। তিনি জানান, হাজারীবাগের রায়েরবাজার জাহানারা ভিলার ৬ তলার নিচতলায় ভাড়া বাসায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে আগুন লেগে যায়। এতে একই পরিবারের শিশুসহ চারজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্নে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, শেখ নোমান নেত্রকোনা জেলার খালিয়াজুরী থানার মোহাম্মদপুর এলাকার শেখ গোলাম মাওলার ছেলে। বর্তমানে তিনি রায়েরবাজারের ১৪৭ নম্বর জাহানারা ভিলার ৬ তলার নিচতলায় ভাড়া বাসায় থাকতেন।
এ বিষয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান গণমাধ্যমকে জানান, হাজারীবাগের রায়েরবাজার এলাকা থেকে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়ে এসেছেন।
তিনি বলেন, শেখ নোমান ৭০ শতাংশ, তার স্ত্রী পিংকি আক্তার ৭৫ শতাংশ, ছেলে রোহান ৩৫ শতাংশ এবং তার শ্যালক অপু ৫০ শতাংশ দগ্ধ হয়েছেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন