ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বোয়ালমারীতে ইজিবাইক চোর চক্রের কারখানায় পুলিশের অভিযান, ৬ জন আটক

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

বোয়ালমারীতে ইজিবাইক চোর চক্রের কারখানায় পুলিশের অভিযান, ৬ জন আটক

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় চুরি করা ইজিবাইক রূপান্তর ও বিক্রির একটি সংঘবদ্ধ চক্রের কারখানায় অভিযান চালিয়ে ৬টি ইজিবাইক উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) ভোর থেকে এই অভিযান পরিচালিত হয়। ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয় এবং ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, কিছু দিন ধরে ফরিদপুর শহরের বিভিন্ন এলাকা থেকে পরপর একাধিক ইজিবাইক চুরির ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা কোতোয়ালি থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে গোপন তথ্যের ভিত্তিতে বোয়ালমারীর সাতৈর বাজার এলাকার গোরস্থানের সামনে অবস্থিত 'মা মটরস এন্ড অটোমোবাইল ওয়ার্কসপ' নামের একটি প্রতিষ্ঠানের সন্ধান মেলে।

মো. ইলিয়াস হোসেনের মালিকানাধীন ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৬টি ইজিবাইকের পাশাপাশি একাধিক চ্যাসিস, মোটর, ব্যাটারি ও বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, চক্রটি চুরি করা ইজিবাইকগুলো এখানে নিয়ে এসে যন্ত্রাংশে আলাদা করে বিক্রি করত এবং পাশাপাশি নতুন ইজিবাইক তৈরি করেও বাজারজাত করত।

স্থানীয় সূত্রে জানা গেছে, চক্রের মূল হোতাদের মধ্যে ইলিয়াস হোসেন, মো. রনি ও মোজাম্মেলের নাম উঠে এসেছে। তবে পুলিশ আটক ৬ জনের আনুষ্ঠানিক পূর্ণ নাম-পরিচয় এখনো প্রকাশ করেনি।

এসআই সাইফুল ইসলাম জানান, সকাল ৯টা পর্যন্ত ৬টি ইজিবাইক ও বিপুল পরিমাণ যন্ত্রাংশ উদ্ধার হয়েছে এবং অভিযান চলমান রয়েছে। অভিযান সম্পন্ন হলে কোতোয়ালি থানায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

বোয়ালমারী থানার ওসি আনোয়ার হোসেন জানান, কোতোয়ালি থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করছে এবং তারা সহায়তা করছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বোয়ালমারীতে ইজিবাইক চোর চক্রের কারখানায় পুলিশের অভিযান, ৬ জন আটক

প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় চুরি করা ইজিবাইক রূপান্তর ও বিক্রির একটি সংঘবদ্ধ চক্রের কারখানায় অভিযান চালিয়ে ৬টি ইজিবাইক উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) ভোর থেকে এই অভিযান পরিচালিত হয়। ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয় এবং ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, কিছু দিন ধরে ফরিদপুর শহরের বিভিন্ন এলাকা থেকে পরপর একাধিক ইজিবাইক চুরির ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা কোতোয়ালি থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে গোপন তথ্যের ভিত্তিতে বোয়ালমারীর সাতৈর বাজার এলাকার গোরস্থানের সামনে অবস্থিত 'মা মটরস এন্ড অটোমোবাইল ওয়ার্কসপ' নামের একটি প্রতিষ্ঠানের সন্ধান মেলে।

মো. ইলিয়াস হোসেনের মালিকানাধীন ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৬টি ইজিবাইকের পাশাপাশি একাধিক চ্যাসিস, মোটর, ব্যাটারি ও বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, চক্রটি চুরি করা ইজিবাইকগুলো এখানে নিয়ে এসে যন্ত্রাংশে আলাদা করে বিক্রি করত এবং পাশাপাশি নতুন ইজিবাইক তৈরি করেও বাজারজাত করত।

স্থানীয় সূত্রে জানা গেছে, চক্রের মূল হোতাদের মধ্যে ইলিয়াস হোসেন, মো. রনি ও মোজাম্মেলের নাম উঠে এসেছে। তবে পুলিশ আটক ৬ জনের আনুষ্ঠানিক পূর্ণ নাম-পরিচয় এখনো প্রকাশ করেনি।

এসআই সাইফুল ইসলাম জানান, সকাল ৯টা পর্যন্ত ৬টি ইজিবাইক ও বিপুল পরিমাণ যন্ত্রাংশ উদ্ধার হয়েছে এবং অভিযান চলমান রয়েছে। অভিযান সম্পন্ন হলে কোতোয়ালি থানায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

বোয়ালমারী থানার ওসি আনোয়ার হোসেন জানান, কোতোয়ালি থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করছে এবং তারা সহায়তা করছেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ