ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছেন রেহান আসিফ আসাদ; দায়িত্ব নিয়েই জনসমাগমস্থলে সুলভ ইন্টারনেট ও ফ্রিল্যান্সারদের সমস্যা সমাধানের ঘোষণা দিয়েছেন তিনি।
নতুন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা রেহান আসিফ আসাদ রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তার দাপ্তরিক কাজ শুরু করেন। এর পরপরই তিনি আগারগাঁওয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হন।
কার্যভার গ্রহণ করে নবনিযুক্ত উপদেষ্টা দেশের প্রযুক্তি খাতের উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রাধিকারের কথা জানান। তিনি বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী দেশের গুরুত্বপূর্ণ ও জনসমাগমস্থলগুলোতে পর্যায়ক্রমে বিনামূল্যে অথবা স্বল্পমূল্যের ইন্টারনেট সেবা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ মানুষের জন্য ডিজিটাল সেবার পথ সুগম করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
প্রযুক্তি খাতের বিকাশে ফ্রিল্যান্সার ও তরুণ উদ্যোক্তাদের দীর্ঘদিনের সমস্যার সমাধানেও জোর দেন তিনি। রেহান আসিফ জানান, আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে পেমেন্ট গেটওয়ে সংক্রান্ত যেসব জটিলতা রয়েছে, তা দ্রুত নিরসনে কাজ চলছে। এ ছাড়া সাইবার নিরাপত্তা জোরদার, তথ্য ব্যবস্থাপনা আধুনিকীকরণ এবং দেশের প্রযুক্তিগত অবকাঠামো শক্তিশালী করার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সচিবালয় ও আগারগাঁওয়ে আয়োজিত এই পৃথক সভাগুলোতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খানসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন উপদেষ্টার হাত ধরে দেশের আইটি খাতে গতিশীলতা আসবে এবং বিশেষ করে তরুণ প্রজন্মের উদ্যোক্তারা বৈশ্বিক বাজারের সঙ্গে আরও সহজে সংযুক্ত হতে পারবেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন