ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

পুলিশের শীর্ষ পর্যায়ে পরিবর্তন আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

পুলিশের শীর্ষ পর্যায়ে পরিবর্তন আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী - সালাহউদ্দিন আহমদ।

পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি আগামী ১২ মার্চ জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করবেন বলেও জানান তিনি।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

পুলিশের শীর্ষ পর্যায়ে পরিবর্তন শিগগির হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু পরিবর্তন আসবে, তবে এর জন্য কিছু সময় লাগবে।

তিনি বলেন, জাতীয় সংসদের অধিবেশন কবে আহ্বান করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। নিয়ম অনুযায়ী, অধিবেশন আহ্বানের প্রজ্ঞাপন সেশন শুরুর কমপক্ষে ১৫ দিন আগে জারি করতে হয়। সংসদ সচিবালয় থেকে সামারি প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে। পরে রাষ্ট্রপতি অনুমোদন দিলে সংসদ অধিবেশন আহ্বান করা হবে। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে আগামী ১২ মার্চ অধিবেশন ডাকা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ওই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে।

তিনি বলেন, অধিবেশনে প্রথামাফিক রাষ্ট্রপতির ভাষণসহ সংসদের নৈমিত্তিক কার্যক্রম চলবে।

নতুন রাষ্ট্রপতি ও স্পিকার নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি। তবে স্পিকার নির্বাচন পরে হবে।

মোহাম্মদপুরের আদাবরে সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ড প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের একটি ঘটনার খবর পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

পুলিশের শীর্ষ পর্যায়ে পরিবর্তন আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ