ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রমজানে খাগড়াছড়িতে মোবাইল কোর্ট, সাধারণ মানুষ চায় কার্যকর ব্যবস্থা

নুর নবী
নুর নবী মাটিরাঙ্গা উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

রমজানে খাগড়াছড়িতে মোবাইল কোর্ট, সাধারণ মানুষ চায় কার্যকর ব্যবস্থা
ডিম মাছ মুরগি এবং ফলের বাজারে অভিযানের ছবি

রমজানকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপণ্যের দামে অনিয়ম ও ভোক্তা হয়রানি করছে অভিযোগ তুলে খাগড়াছড়ি শহরের সর্বস্তরের মানুষ দাবি জানিয়েছেন, মোবাইল কোর্ট যেন লোকদেখানো না হয় এবং অপরাধ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হোক।

এ দাবির প্রেক্ষিতে খাগড়াছড়ি বাজারে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছে জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় আজ সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি বাজারে জেলা প্রশাসনের বাজারদর তদারকি কমিটি, জেলা টাস্কফোর্সের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মাছ, মুরগি, মাংস, সবজি, মুদি দোকান ও ফলসহ বিভিন্ন পণ্যসামগ্রীর দোকান তদারকি করা হয়। মূল্যতালিকা প্রদর্শন, ওজনে কম দেওয়া, অতিরিক্ত দাম আদায়সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয়।

জেলা প্রশাসন জানায়, রমজান মাসজুড়ে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিদিনই মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে এবং এ অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ ভোক্তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সচেতন মহলের মতে, নিয়মিত ও কঠোর তদারকি নিশ্চিত করা গেলে রমজানে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমানো সম্ভব হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

রমজানে খাগড়াছড়িতে মোবাইল কোর্ট, সাধারণ মানুষ চায় কার্যকর ব্যবস্থা

প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

রমজানকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপণ্যের দামে অনিয়ম ও ভোক্তা হয়রানি করছে অভিযোগ তুলে খাগড়াছড়ি শহরের সর্বস্তরের মানুষ দাবি জানিয়েছেন, মোবাইল কোর্ট যেন লোকদেখানো না হয় এবং অপরাধ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হোক।

এ দাবির প্রেক্ষিতে খাগড়াছড়ি বাজারে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছে জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় আজ সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি বাজারে জেলা প্রশাসনের বাজারদর তদারকি কমিটি, জেলা টাস্কফোর্সের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মাছ, মুরগি, মাংস, সবজি, মুদি দোকান ও ফলসহ বিভিন্ন পণ্যসামগ্রীর দোকান তদারকি করা হয়। মূল্যতালিকা প্রদর্শন, ওজনে কম দেওয়া, অতিরিক্ত দাম আদায়সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয়।

জেলা প্রশাসন জানায়, রমজান মাসজুড়ে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিদিনই মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে এবং এ অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ ভোক্তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সচেতন মহলের মতে, নিয়মিত ও কঠোর তদারকি নিশ্চিত করা গেলে রমজানে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমানো সম্ভব হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ