ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চীনা রাষ্ট্রদূতের মন্তব্য

বাংলাদেশে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না চীন

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না চীন
চীনা রাষ্ট্রদূত - ইয়াও ওয়েন

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে চীনের দ্বিপক্ষীয় সম্পর্কে তৃতীয় পক্ষের কোনো হস্তক্ষেপ বেইজিং চায় না।

রোববার (২২ ফেব্রুয়ারি) তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ-এর সঙ্গে সৌজন্য বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি জানান, তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা ও অবকাঠামো প্রকল্প বাস্তবায়নে চীন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিলেই কাজ শুরু করা সম্ভব। এ ছাড়া নতুন উদ্যোগগুলো কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য খাতে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও মন্তব্য করেন তিনি।

রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশকে সমর্থন দেওয়া এবং তার সার্বভৌমত্বের পাশে থাকা চীনের নীতিগত অবস্থান। ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে বিশ্বাসের কথা পুনর্ব্যক্ত করে তিনি আশা প্রকাশ করেন, উচ্চপর্যায়ের সফর ও নিয়মিত যোগাযোগ দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বাংলাদেশে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না চীন

প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে চীনের দ্বিপক্ষীয় সম্পর্কে তৃতীয় পক্ষের কোনো হস্তক্ষেপ বেইজিং চায় না।

রোববার (২২ ফেব্রুয়ারি) তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ-এর সঙ্গে সৌজন্য বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি জানান, তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা ও অবকাঠামো প্রকল্প বাস্তবায়নে চীন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিলেই কাজ শুরু করা সম্ভব। এ ছাড়া নতুন উদ্যোগগুলো কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য খাতে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও মন্তব্য করেন তিনি।

রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশকে সমর্থন দেওয়া এবং তার সার্বভৌমত্বের পাশে থাকা চীনের নীতিগত অবস্থান। ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে বিশ্বাসের কথা পুনর্ব্যক্ত করে তিনি আশা প্রকাশ করেন, উচ্চপর্যায়ের সফর ও নিয়মিত যোগাযোগ দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ