ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা করেছেন তথ্যমন্ত্রী

মোঃ সুজন শরীফ
মোঃ সুজন শরীফ
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা করেছেন তথ্যমন্ত্রী
ছবিঃ তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, তাদের লক্ষ্য কোনো দলীয় সরকার বা দলীয় রাষ্ট্র গঠন নয়; বরং জনগণের সরকার প্রতিষ্ঠা করা। তিনি বলেন, নির্বাচিত হলে আমরা সরকারে থাকবো, না হলে সরকারে থাকবো না। তবে যেকোনো অবস্থাতেই নির্বাচনী ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক ও শক্তিশালী রূপ দেওয়া হবে।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় বরিশালের গৌরনদী উপজেলার কান্ডাপাশা এলাকায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলার সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় কাপলাতলি খালের পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী।

তিনি বলেন, একটি টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী ও গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা অপরিহার্য। নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আনতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। পাশাপাশি প্রশাসনকে জনগণের সেবায় আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, আমলা ও পুলিশকে জনগণের জন্য কাজ করার পরিবেশ তৈরি করে দিতে হবে। প্রশাসনের প্রতিটি স্তরে জনমুখী মানসিকতা নিশ্চিত করতে হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, সরকার সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের বৃহৎ পরিকল্পনা গ্রহণ করেছে। শিগগিরই এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। তিনি বলেন, দেশের জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় খাল পুনঃখনন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বরিশাল অঞ্চলে এ কার্যক্রম শুরু হওয়া বৃহত্তর পরিকল্পনার অংশ বলেও উল্লেখ করেন তিনি।

এছাড়া পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বনায়ন কর্মসূচি জোরদার করার কথাও জানান মন্ত্রী। ইতোমধ্যে গাছ রোপণ কার্যক্রম শুরু হয়েছে এবং ভবিষ্যতে তা আরও সম্প্রসারণ করা হবে বলে তিনি জানান।

উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা, জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, খাল পুনঃখনন কার্যক্রম বাস্তবায়িত হলে কৃষি ও মৎস্য খাতে ইতিবাচক প্রভাব পড়বে এবং স্থানীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা করেছেন তথ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ