ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

গৌরনদীতে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের শুভেচ্ছা বিনিময়

মোঃ সুজন শরীফ
মোঃ সুজন শরীফ
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

গৌরনদীতে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের শুভেচ্ছা বিনিময়
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় গৌরনদী বাসস্ট্যান্ড অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গৌরনদী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশ নেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিপুল সংখ্যক নেতাকর্মী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। তিনি তৃণমূলের নেতাকর্মীদের দলীয় প্রাণশক্তি হিসেবে উল্লেখ করে বলেন, ভোটকেন্দ্রভিত্তিক কমিটিকে সক্রিয় ও সুসংগঠিত রাখা প্রয়োজন। তিনি বলেন, “সংগঠনকে শক্তিশালী করতে হলে প্রতিটি ভোটকেন্দ্রে কার্যকর কমিটি গঠন ও নিয়মিত যোগাযোগ বজায় রাখা জরুরি। জনগণের আস্থা অর্জনই আমাদের মূল লক্ষ্য।”

মন্ত্রী আরও বলেন, গণতান্ত্রিক ধারাকে সমুন্নত রাখতে এবং ভবিষ্যৎ রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সামাজিক কার্যক্রমে সক্রিয় ভূমিকার আহ্বান জানান।

সভায় বক্তারা দলীয় ঐক্য সুদৃঢ় করা, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং ভবিষ্যৎ কর্মসূচিতে প্রস্তুত থাকার গুরুত্ব তুলে ধরেন। প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সভা সম্পন্ন হয়, শেষে নেতাকর্মীরা সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

গৌরনদীতে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের শুভেচ্ছা বিনিময়

প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় গৌরনদী বাসস্ট্যান্ড অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গৌরনদী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশ নেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিপুল সংখ্যক নেতাকর্মী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। তিনি তৃণমূলের নেতাকর্মীদের দলীয় প্রাণশক্তি হিসেবে উল্লেখ করে বলেন, ভোটকেন্দ্রভিত্তিক কমিটিকে সক্রিয় ও সুসংগঠিত রাখা প্রয়োজন। তিনি বলেন, “সংগঠনকে শক্তিশালী করতে হলে প্রতিটি ভোটকেন্দ্রে কার্যকর কমিটি গঠন ও নিয়মিত যোগাযোগ বজায় রাখা জরুরি। জনগণের আস্থা অর্জনই আমাদের মূল লক্ষ্য।”

মন্ত্রী আরও বলেন, গণতান্ত্রিক ধারাকে সমুন্নত রাখতে এবং ভবিষ্যৎ রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সামাজিক কার্যক্রমে সক্রিয় ভূমিকার আহ্বান জানান।

সভায় বক্তারা দলীয় ঐক্য সুদৃঢ় করা, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং ভবিষ্যৎ কর্মসূচিতে প্রস্তুত থাকার গুরুত্ব তুলে ধরেন। প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সভা সম্পন্ন হয়, শেষে নেতাকর্মীরা সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ