ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

পরাজিত প্রার্থীর বাড়িতে ফুল নিয়ে হাজির এমপি খায়রুল কবির

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

পরাজিত প্রার্থীর বাড়িতে ফুল নিয়ে হাজির এমপি খায়রুল কবির

নরসিংদী-১ (সদর) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য খায়রুল কবির খোকন নির্বাচনের পরদিনই তার প্রধান প্রতিদ্বন্দ্বী ইব্রাহিম ভূঁইয়া–এর বাড়িতে ফুলের তোড়া নিয়ে গিয়ে শুভেচ্ছা জানান। শুক্রবার সকালে তিনি ইব্রাহিম ভূঁইয়ার বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাতে অংশ নেন। এ সময় দুজন একে অপরকে শুভেচ্ছা বিনিময় করেন এবং সামনের দিনগুলোতে এলাকার উন্নয়ন ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ গঠনে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

জানানো হয়, নির্বাচনী প্রচারণার সময়ে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ভোটের পর এমন মানবিক ও সৌহার্দ্যপূর্ণ আচরণ স্থানীয় রাজনীতিতে ইতিবাচক বার্তা দিয়েছে। ইব্রাহিম ভূঁইয়া নবনির্বাচিত এমপির এই উদ্যোগকে রাজনৈতিক ভদ্রতা ও গণতান্ত্রিক মানসিকতার অনন্য উদাহরণ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, নির্বাচন প্রতিযোগিতা হলেও পরস্পরের প্রতি সম্মান এবং সহযোগিতা রাজনৈতিক পরিবেশকে আরও সমৃদ্ধ করে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে উপজেলার মানুষেরা এমপি খোকনের এই সদয় আচরণকে প্রশংসার সঙ্গে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নির্বাচনের পর এমন পদক্ষেপ রাজনৈতিক উত্তাপ কমিয়ে সহযোগিতামূলক পরিবেশ তৈরিতে সহায়ক হবে। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের ভাষ্য, সাম্প্রতিক সময়ে দেশের রাজনীতিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানানোর ঘটনাকে বিরল বলেই গণ্য করা হয় তাই এ ঘটনা জনমনে নতুন ইতিবাচক প্রত্যাশা তৈরি করেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

পরাজিত প্রার্থীর বাড়িতে ফুল নিয়ে হাজির এমপি খায়রুল কবির

প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নরসিংদী-১ (সদর) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য খায়রুল কবির খোকন নির্বাচনের পরদিনই তার প্রধান প্রতিদ্বন্দ্বী ইব্রাহিম ভূঁইয়া–এর বাড়িতে ফুলের তোড়া নিয়ে গিয়ে শুভেচ্ছা জানান। শুক্রবার সকালে তিনি ইব্রাহিম ভূঁইয়ার বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাতে অংশ নেন। এ সময় দুজন একে অপরকে শুভেচ্ছা বিনিময় করেন এবং সামনের দিনগুলোতে এলাকার উন্নয়ন ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ গঠনে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

জানানো হয়, নির্বাচনী প্রচারণার সময়ে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ভোটের পর এমন মানবিক ও সৌহার্দ্যপূর্ণ আচরণ স্থানীয় রাজনীতিতে ইতিবাচক বার্তা দিয়েছে। ইব্রাহিম ভূঁইয়া নবনির্বাচিত এমপির এই উদ্যোগকে রাজনৈতিক ভদ্রতা ও গণতান্ত্রিক মানসিকতার অনন্য উদাহরণ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, নির্বাচন প্রতিযোগিতা হলেও পরস্পরের প্রতি সম্মান এবং সহযোগিতা রাজনৈতিক পরিবেশকে আরও সমৃদ্ধ করে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে উপজেলার মানুষেরা এমপি খোকনের এই সদয় আচরণকে প্রশংসার সঙ্গে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নির্বাচনের পর এমন পদক্ষেপ রাজনৈতিক উত্তাপ কমিয়ে সহযোগিতামূলক পরিবেশ তৈরিতে সহায়ক হবে। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের ভাষ্য, সাম্প্রতিক সময়ে দেশের রাজনীতিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানানোর ঘটনাকে বিরল বলেই গণ্য করা হয় তাই এ ঘটনা জনমনে নতুন ইতিবাচক প্রত্যাশা তৈরি করেছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ