ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ অথবা এর দু-এক দিন আগে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২১ ফেব্রুয়ারি, ২০২৬) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এছাড়া অন্তর্বর্তী সরকারের সময়কালে জারি করা অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে এবং শোক প্রস্তাব পেশ করা হবে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে জয় পেয়ে বিএনপি সরকার গঠন করেছে। বিরোধী দলের আসনে রয়েছে জামায়াতে ইসলামী। ইতিমধ্যে ত্রয়োদশ সংসদে সংসদ নেতা হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা হিসেবে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নির্বাচিত হয়েছেন।
সাংবিধানিক বিধান অনুযায়ী, নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হবে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী এই অধিবেশন ডাকেন। নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের গেজেট ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে, সে হিসাবে ১৪ মার্চের মধ্যে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হওয়া সাংবিধানিক বাধ্যবাধকতা। সদ্য নির্বাচিত সংসদ সদস্যরা ইতিমধ্যে ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণ করেছেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন