শ্রদ্ধা নিবেদনের সময় শহীদ মিনার প্রাঙ্গণ ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গান শোনার মধ্য দিয়ে মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ. কে. এম ইলিয়াস।
বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক, সহ-সভাপতি গগন ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম, মো. নাজমুল ইসলাম ও রিপন হোসেন, প্রচার সম্পাদক আজিজুল হক আজিজ, সমাজকল্যাণ সম্পাদক শান্ত হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সিয়াম হোসেনসহ অন্যান্য সদস্যরা এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরবর্তীতে কলেজের অন্যান্য শিক্ষক, বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখা ছাড়াও বিভিন্ন ক্লাব, হল ও সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। ভোরে সূর্যোদয়ের পর জাতীয় পতাকা যথাযথ সম্মান প্রদর্শনসহ অর্ধনমিত করা হয়।
উল্লেখ্য, ১৯৫২ সালের এই দিনে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার ঢাকায় ১৪৪ ধারা জারি করলে ছাত্ররা তা ভঙ্গ করে মিছিল বের করেছিলেন। মিছিলে গুলিবর্ষণে শহীদ হন সালাম, রফিক, বরকত ও জব্বার। তাঁদের আত্মত্যাগের স্মরণে প্রতি বছর একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন