আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকালে গাজীপুরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) একাডেমিতে দেশের সর্বোচ্চ পতাকাস্তম্ভ উদ্বোধন করা হয়েছে। একাডেমির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এই পতাকাস্তম্ভের উদ্বোধন করেন।
‘চির উন্নত বিজয় নিশান’ নামে অভিহিত পতাকাস্তম্ভটির উচ্চতা ১২০ ফুট। এতে উত্তোলিত জাতীয় পতাকার দৈর্ঘ্য ২৮ ফুট এবং প্রস্থ ১৬ দশমিক ৮ ফুট। জাতীয় পতাকা উত্তোলনের এই আয়োজন একাডেমিতে প্রশিক্ষণরত সদস্যদের মধ্যে দেশপ্রেম, ঐক্য ও আত্মমর্যাদাবোধ জাগ্রত করার প্রতীকী গুরুত্ব বহন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, বাংলাদেশ আনসার ও ভিডিপি দেশের সর্ববৃহৎ জনসম্পৃক্ত বাহিনী হিসেবে জাতীয় অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি জানান, সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৫ লাখ ৭০ হাজার সদস্য–সদস্যা দায়িত্ব পালন করেছেন, যা অন্যান্য বাহিনীর তুলনায় উল্লেখযোগ্য।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পতাকাস্তম্ভ উদ্বোধনের বিশেষ তাৎপর্য রয়েছে, কারণ ভাষা আন্দোলনের চেতনা জাতির আত্মমর্যাদা ও অধিকার রক্ষার সংগ্রামের শিক্ষা দেয়। ভাষাশহীদ আব্দুল জব্বারের আনসার বাহিনীর সঙ্গে সংশ্লিষ্টতার কথা উল্লেখ করে তিনি সদস্যদের দেশপ্রেম ও আত্মত্যাগের আহ্বান জানান।
অনুষ্ঠানে আনসার ও ভিডিপি একাডেমির উপমহাপরিচালক ও ভারপ্রাপ্ত কমান্ড্যান্টসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আয়োজকেরা আশা প্রকাশ করেন, এই পতাকাস্তম্ভ বাহিনীর সদস্যদের দায়িত্ববোধ ও শৃঙ্খলা জোরদারে নতুন প্রেরণা যোগাবে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারকে আরও দৃঢ় করবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন