ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

২৬ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত আয়োজকেরা

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

২৬ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত আয়োজকেরা

বাংলা ভাষা ও সাহিত্যের সর্ববৃহৎ উৎসব অমর একুশে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি। রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এই বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে দেশের অন্যতম রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক প্রদান করা হবে।

বইমেলাকে কেন্দ্র করে লেখক, প্রকাশক ও পাঠকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রত্যাশা লক্ষ্য করা যাচ্ছে। আয়োজকেরা জানিয়েছেন, এবারের বইমেলায় প্রায় ১ হাজার ১৫০টি স্টল থাকবে, যা আগের বছরের তুলনায় কিছুটা বেশি।

প্রতিবছর ফেব্রুয়ারি মাসজুড়ে বইমেলাকে কেন্দ্র করে বাংলা একাডেমি প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে। তবে এবছর নির্বাচনের কারণে মেলা নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে শুরু হচ্ছে। ফলে ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন ঐতিহ্যবাহী জনসমাগম এবার দেখা যায়নি।

এছাড়া এবারের বইমেলা রমজান মাসে অনুষ্ঠিত হওয়ায় ব্যবস্থাপনায় কিছু ভিন্নধর্মী উদ্যোগ নেওয়া হচ্ছে। আয়োজকেরা জানিয়েছেন, দর্শনার্থীদের সুবিধার জন্য সময়সূচি ও সেবাব্যবস্থায় প্রয়োজনীয় সমন্বয় করা হচ্ছে।

দেরিতে শুরু হলেও আয়োজকদের প্রত্যাশা, মেলা শুরু হলে বাংলা একাডেমি প্রাঙ্গণ আবারও তার চেনা প্রাণচাঞ্চল্যে ভরে উঠবে। বই, পাঠক ও লেখকদের পদচারণায় জমে উঠবে দেশের সর্ববৃহৎ সাহিত্য উৎসব, এবং পাঠক-প্রকাশক উভয়ের কাছ থেকেই ইতিবাচক সাড়া পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

২৬ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত আয়োজকেরা

প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বাংলা ভাষা ও সাহিত্যের সর্ববৃহৎ উৎসব অমর একুশে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি। রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এই বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে দেশের অন্যতম রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক প্রদান করা হবে।

বইমেলাকে কেন্দ্র করে লেখক, প্রকাশক ও পাঠকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রত্যাশা লক্ষ্য করা যাচ্ছে। আয়োজকেরা জানিয়েছেন, এবারের বইমেলায় প্রায় ১ হাজার ১৫০টি স্টল থাকবে, যা আগের বছরের তুলনায় কিছুটা বেশি।

প্রতিবছর ফেব্রুয়ারি মাসজুড়ে বইমেলাকে কেন্দ্র করে বাংলা একাডেমি প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে। তবে এবছর নির্বাচনের কারণে মেলা নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে শুরু হচ্ছে। ফলে ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন ঐতিহ্যবাহী জনসমাগম এবার দেখা যায়নি।

এছাড়া এবারের বইমেলা রমজান মাসে অনুষ্ঠিত হওয়ায় ব্যবস্থাপনায় কিছু ভিন্নধর্মী উদ্যোগ নেওয়া হচ্ছে। আয়োজকেরা জানিয়েছেন, দর্শনার্থীদের সুবিধার জন্য সময়সূচি ও সেবাব্যবস্থায় প্রয়োজনীয় সমন্বয় করা হচ্ছে।

দেরিতে শুরু হলেও আয়োজকদের প্রত্যাশা, মেলা শুরু হলে বাংলা একাডেমি প্রাঙ্গণ আবারও তার চেনা প্রাণচাঞ্চল্যে ভরে উঠবে। বই, পাঠক ও লেখকদের পদচারণায় জমে উঠবে দেশের সর্ববৃহৎ সাহিত্য উৎসব, এবং পাঠক-প্রকাশক উভয়ের কাছ থেকেই ইতিবাচক সাড়া পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ