ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রমজানে নির্বিঘ্ন ওমরাহ পালনে সৌদি কর্তৃপক্ষের নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

রমজানে নির্বিঘ্ন ওমরাহ পালনে সৌদি কর্তৃপক্ষের নতুন নির্দেশনা

পবিত্র রমজান মাসে ওমরাহ পালনকারীদের নিরাপত্তা, শৃঙ্খলা ও নির্বিঘ্ন ইবাদত নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব কর্তৃপক্ষ।

রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা গেছে, রমজানে মক্কার মসজিদুল হারামে মুসল্লির সংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় ভিড় নিয়ন্ত্রণ, যাতায়াত ব্যবস্থাপনা ও স্বাস্থ্য-নিরাপত্তায় বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে।

ভিড় নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ জানিয়েছে, নামাজের আগে ও পরে কেন্দ্রীয় এলাকায় চাপ বেশি থাকে, তাই নির্ধারিত পথ, সাইনবোর্ড এবং নিরাপত্তা কর্মীদের নির্দেশনা মেনে চলা বাধ্যতামূলক। মসজিদের প্রবেশপথে ডিজিটাল সংকেত বসানো হয়েছে — সবুজ সংকেত মানে জায়গা খালি, লাল সংকেত মানে পরিপূর্ণ।

যানজট এড়াতে কেন্দ্রীয় এলাকায় ব্যক্তিগত গাড়ি চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বাস, ট্যাক্সি ও হারামাইন হাই স্পিড রেলওয়ে ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। মোটরসাইকেল, সাইকেল ও অনুমোদনহীন যানবাহন কেন্দ্রীয় এলাকায় সম্পূর্ণ নিষিদ্ধ।

বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন মুসল্লিদের জন্য আলাদা নামাজের স্থান ও বৈদ্যুতিক কার্টের ব্যবস্থা রাখা হয়েছে। শিশুদের ঘন ভিড়ের এলাকায় না আনার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া পানিশূন্যতা এড়ানো, পর্যাপ্ত বিশ্রাম নেওয়া, অগ্নিনিরাপত্তা বিধি মানা এবং ডিজিটাল অনুমতিপত্র সংগ্রহ বাধ্যতামূলক করা হয়েছে। অস্ত্র বহন, ভিক্ষাবৃত্তি, অননুমোদিত ব্যবসা এবং চলাচলে বাধা সৃষ্টি কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রমজানে নির্বিঘ্ন ওমরাহ পালনে সৌদি কর্তৃপক্ষের নতুন নির্দেশনা

প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

পবিত্র রমজান মাসে ওমরাহ পালনকারীদের নিরাপত্তা, শৃঙ্খলা ও নির্বিঘ্ন ইবাদত নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব কর্তৃপক্ষ।

রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা গেছে, রমজানে মক্কার মসজিদুল হারামে মুসল্লির সংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় ভিড় নিয়ন্ত্রণ, যাতায়াত ব্যবস্থাপনা ও স্বাস্থ্য-নিরাপত্তায় বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে।

ভিড় নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ জানিয়েছে, নামাজের আগে ও পরে কেন্দ্রীয় এলাকায় চাপ বেশি থাকে, তাই নির্ধারিত পথ, সাইনবোর্ড এবং নিরাপত্তা কর্মীদের নির্দেশনা মেনে চলা বাধ্যতামূলক। মসজিদের প্রবেশপথে ডিজিটাল সংকেত বসানো হয়েছে — সবুজ সংকেত মানে জায়গা খালি, লাল সংকেত মানে পরিপূর্ণ।

যানজট এড়াতে কেন্দ্রীয় এলাকায় ব্যক্তিগত গাড়ি চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বাস, ট্যাক্সি ও হারামাইন হাই স্পিড রেলওয়ে ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। মোটরসাইকেল, সাইকেল ও অনুমোদনহীন যানবাহন কেন্দ্রীয় এলাকায় সম্পূর্ণ নিষিদ্ধ।

বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন মুসল্লিদের জন্য আলাদা নামাজের স্থান ও বৈদ্যুতিক কার্টের ব্যবস্থা রাখা হয়েছে। শিশুদের ঘন ভিড়ের এলাকায় না আনার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া পানিশূন্যতা এড়ানো, পর্যাপ্ত বিশ্রাম নেওয়া, অগ্নিনিরাপত্তা বিধি মানা এবং ডিজিটাল অনুমতিপত্র সংগ্রহ বাধ্যতামূলক করা হয়েছে। অস্ত্র বহন, ভিক্ষাবৃত্তি, অননুমোদিত ব্যবসা এবং চলাচলে বাধা সৃষ্টি কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ