যশোরের চৌগাছায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক সেনাসদস্য নিহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে চৌগাছা-যশোর সড়কের আফরা মোড় সংলগ্ন জামেনুর হাফিজিয়া মাদ্রাসার সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সেনাসদস্যের নাম হুমায়ুন কবির রিপন (৪৫)। তিনি চৌগাছা উপজেলার বাড়িয়ালী গ্রামের বাসিন্দা এবং যশোর ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে কর্মস্থল থেকে ছুটি নিয়ে মোটরসাইকেলে করে নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন হুমায়ুন কবির। পথিমধ্যে আফরা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে তার বাইকের প্রচণ্ড সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
এই দুর্ঘটনায় অন্য মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন — চৌগাছা উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা হাসান (৪০), তুহিন (৩৫) ও রাহুল (২০)। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে এবং অ্যাম্বুলেন্সযোগে যশোর সদর হাসপাতালে পাঠায়। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত হুমায়ুন কবির রিপন যশোর ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে নিয়ে গেছেন। সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যের এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন