শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়-এ প্রথমবার উপস্থিত হয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সরাসরি কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, তিনি আগের সময়ের কয়েকজন কর্মচারীকে নাম ধরে ডেকে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং তাদের পরিবারের খোঁজ-খবর নেন।
প্রধানমন্ত্রী প্রথমে কার্যালয়ের বাগানে বৃক্ষরোপণ করেন। এরপর কর্মকর্তা-কর্মচারীরা সারিবদ্ধভাবে সালাম দিয়ে তাকে স্বাগত জানান। এ সময় এক কর্মচারীকে নাম ধরে ডেকে তার সঙ্গে কথা বলেন তিনি। ওই কর্মচারী নিরাপত্তা পেরিয়ে প্রধানমন্ত্রীর কাছে গিয়ে করমর্দন করেন। একইভাবে আরও কয়েকজন কর্মচারীর সঙ্গে আলাপ করেন তিনি, যা উপস্থিতদের জন্য আবেগঘন ও বিস্ময়কর মুহূর্ত তৈরি করে।
পরে প্রধানমন্ত্রী রেড ব্লকে প্রবেশ করে নিজের চেয়ারে বসে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেন এবং মন্ত্রিসভার বৈঠকে অংশ নেন।
অতিরিক্ত প্রেস সচিব জানান, ২০০১ সালের সংসদ নির্বাচনের পর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া একই কার্যালয়ে কাজ করেছিলেন। সে সময়ের অনেক কর্মচারী তখন নবীন ছিলেন, এখন তাদের চুল পেকে গেলেও প্রধানমন্ত্রী তাদের চিনতে ভুল করেননি।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন