শনিবার দুপুরে তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন সাংবাদিকদের জানিয়েছেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার ঈদের আগেই ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের সম্মানী ভাতা প্রদান কার্যক্রম শুরু করবে।
তিনি বলেন, ভাতার পরিমাণ এখনও চূড়ান্ত হয়নি। বিষয়টি নির্ধারণে শিগগিরই আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী শাহে আলম উপস্থিত ছিলেন। মাহদী আমিন জানান, প্রাথমিকভাবে নির্বাচিত কিছু এলাকায় এই ভাতা কার্যক্রম চালু করা হবে। পরে ধাপে ধাপে তা সারা দেশে সম্প্রসারণ করা হবে এবং বিভিন্ন ধর্মগুরুদেরও এর আওতায় আনা হবে।
এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে আজ তেজগাঁও কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি কার্যালয়ের অনেক পুরোনো কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে কথা বলেন।
সংশ্লিষ্ট মন্ত্রীরাও প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা অনুযায়ী বিভিন্ন নীতিগত কার্যক্রম নিয়ে আলোচনা করেছেন বলে জানা গেছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন