বরিশালের হিজলা উপজেলায় নামাজে ডাকাকে কেন্দ্র করে আরিফ রাঢ়ী (১২) নামে এক স্কুলছাত্রের মরদেহ খাল থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চরবিশোর গ্রামের একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আরিফ হিজলা-গৌরবদী ইউনিয়নের চরবিশোর গ্রামের বাসিন্দা আনিছ রাঢ়ীর ছেলে। এ ঘটনায় প্রতিবেশী মোশারফ বয়াতি নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি হত্যার কথা স্বীকার করেছেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এশার নামাজের আগে আরিফ মোশারফের ঘরে যায়। সে সময় মোশারফ খাটে শুয়ে ছিলেন। আরিফ তাকে নামাজ পড়তে যাওয়ার জন্য উঠতে বললে তিনি উঠতে চাননি। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে আরিফ তাকে চড় দিলে ক্ষিপ্ত হয়ে মোশারফ আরিফের বুকে লাথি মারেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে মরদেহ বাড়ির পাশের খালে ফেলে দেওয়া হয়।
শুক্রবার সকাল ৮টার দিকে খালের পাড়ে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন