ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মাতৃভাষা দিবসে সামিত সোমের ছবি দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাল ফিফা

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

মাতৃভাষা দিবসে সামিত সোমের ছবি দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাল ফিফা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান ফুটবলার সামিত সোমের ছবি ব্যবহার করে বিশেষ পোস্ট দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ফেসবুক পেজে সামিত সোমের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয় 'ভিন্ন ভাষায় একই আবেগ'। ছবিতে বাংলায় লেখা হয় 'ফুটবলই আমাদের ভাষা'। পোস্টটি কাস্টম প্রাইভেসিতে প্রকাশ করা হয়েছে, যা সম্ভবত কেবল বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীরা দেখতে পাচ্ছেন।

যুক্তরাজ্য প্রবাসী হামজা চৌধুরীর পথ ধরে বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে তুলে নিয়েছেন। বিশ্বমঞ্চে তারা নতুন করে তুলে ধরছেন লাল-সবুজের পতাকা। ফিফার এই পোস্টে সেই বার্তাই প্রতীকীভাবে ফুটে উঠেছে বলে মনে করছেন ক্রীড়া বিশ্লেষকরা।

এদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাদের অফিসিয়াল ফেসবুক পেজে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়েছে। পাশাপাশি ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, তাদের স্মৃতি চিরদিন বাঙালির হৃদয়ে অমলিন থাকবে।

উল্লেখ্য, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষার দাবিতে সালাম, বরকত, রফিক, শফিউর ও জব্বারসহ অনেকে প্রাণ উৎসর্গ করেন। সেই আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ ইউনেস্কো দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। এবার বিশ্ব ক্রীড়াঙ্গনও এই দিনটিকে বিশেষভাবে স্মরণ করল।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মাতৃভাষা দিবসে সামিত সোমের ছবি দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাল ফিফা

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান ফুটবলার সামিত সোমের ছবি ব্যবহার করে বিশেষ পোস্ট দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ফেসবুক পেজে সামিত সোমের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয় 'ভিন্ন ভাষায় একই আবেগ'। ছবিতে বাংলায় লেখা হয় 'ফুটবলই আমাদের ভাষা'। পোস্টটি কাস্টম প্রাইভেসিতে প্রকাশ করা হয়েছে, যা সম্ভবত কেবল বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীরা দেখতে পাচ্ছেন।

যুক্তরাজ্য প্রবাসী হামজা চৌধুরীর পথ ধরে বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে তুলে নিয়েছেন। বিশ্বমঞ্চে তারা নতুন করে তুলে ধরছেন লাল-সবুজের পতাকা। ফিফার এই পোস্টে সেই বার্তাই প্রতীকীভাবে ফুটে উঠেছে বলে মনে করছেন ক্রীড়া বিশ্লেষকরা।

এদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাদের অফিসিয়াল ফেসবুক পেজে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়েছে। পাশাপাশি ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, তাদের স্মৃতি চিরদিন বাঙালির হৃদয়ে অমলিন থাকবে।

উল্লেখ্য, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষার দাবিতে সালাম, বরকত, রফিক, শফিউর ও জব্বারসহ অনেকে প্রাণ উৎসর্গ করেন। সেই আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ ইউনেস্কো দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। এবার বিশ্ব ক্রীড়াঙ্গনও এই দিনটিকে বিশেষভাবে স্মরণ করল।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ