মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান ও প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম, বিভিন্ন অনুষদের ভারপ্রাপ্ত ডিন, রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) এবং পরীক্ষা নিয়ন্ত্রকসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা।
একই দিনে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের স্মৃতির মিনারেও পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের স্মরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও আঞ্চলিক কেন্দ্রগুলোতেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়।
দিবসটি উপলক্ষে ভোরে গাজীপুর ক্যাম্পাস, ঢাকার ধানমন্ডিস্থ নগর কার্যালয় এবং সব আঞ্চলিক কেন্দ্রে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়। শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করে ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন