যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান। এরপর উপজেলা প্রশাসন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পর্যায়ক্রমে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। একই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর রহনপুর পৌরসভা ও গোমস্তাপুর উপজেলা শাখার নেতাকর্মীরাও ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইছাহাক আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম এবং শিক্ষক ইয়াসমিন খাতুনসহ অন্যান্যরা।
বক্তারা ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে বলেন, ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির আত্মমর্যাদা রক্ষার সংগ্রামের এক অনন্য অধ্যায়। ভাষা শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই বাঙালি জাতি স্বাধীনতার পথে অগ্রসর হওয়ার প্রেরণা পেয়েছে। তারা নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে গোমস্তাপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন