শিশুদের হাতে-কলমে শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া এবং বেকারত্ব বাড়ানো শিক্ষা ব্যবস্থা পরিহার করে কার্যকর বিকল্প গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুরে মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষায় পাঠদান পদ্ধতি আরও যুক্তিযুক্ত করা জরুরি। শিশুরা যাতে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতাও অর্জন করতে পারে, সে লক্ষ্যে হাতে-কলমে শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে। একই সঙ্গে বাংলা ভাষাকে সর্বত্র যথাযথ মর্যাদা দেওয়া এবং বিশ্বদরবারে এটিকে প্রতিষ্ঠিত করার ওপরও তিনি জোর দেন।
অনুষ্ঠানে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষা সঠিকভাবে নিশ্চিত করতে না পারলে দেশ গঠন সম্ভব নয়। বিশ্বমানের শিক্ষা সারা দেশে ধারাবাহিকভাবে চালু করতে হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব দপ্তরে দুর্নীতি সম্পূর্ণ বন্ধ করার অঙ্গীকারও ব্যক্ত করেন শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রী উভয়ই।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন