ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শহীদ মিনারে ফুল দিতে গিয়ে আওয়ামী লীগের ছয় কর্মী আটক, আদালতে প্রেরণ

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

শহীদ মিনারে ফুল দিতে গিয়ে আওয়ামী লীগের ছয় কর্মী আটক, আদালতে প্রেরণ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মহান শহীদ দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে কোম্পানীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে তাদের আটক করা হয়। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তাদের নোয়াখালীর বিচারিক আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল হাকিম।

আটক ছয়জন হলেন মো. সোহেল (৪৫), সিরাজুল হক মঞ্জু (৩৫), শরিয়ত উল্যাহ মিলন (৪৫), মো. হুমায়ুন কবির (৪০), মো. শেখ ফরিদ (৪০) ও জাহাঙ্গীর আলম (৪৫)।

পুলিশ সূত্রে জানা গেছ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে যান এবং এ সময় বিভিন্ন স্লোগান দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে।

ওসি মোহাম্মদ নুরুল হাকিম জানান, আটক ব্যক্তিরা আওয়ামী লীগের সমর্থক এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শহীদ মিনারে ফুল দিতে গিয়ে আওয়ামী লীগের ছয় কর্মী আটক, আদালতে প্রেরণ

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মহান শহীদ দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে কোম্পানীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে তাদের আটক করা হয়। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তাদের নোয়াখালীর বিচারিক আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল হাকিম।

আটক ছয়জন হলেন মো. সোহেল (৪৫), সিরাজুল হক মঞ্জু (৩৫), শরিয়ত উল্যাহ মিলন (৪৫), মো. হুমায়ুন কবির (৪০), মো. শেখ ফরিদ (৪০) ও জাহাঙ্গীর আলম (৪৫)।

পুলিশ সূত্রে জানা গেছ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে যান এবং এ সময় বিভিন্ন স্লোগান দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে।

ওসি মোহাম্মদ নুরুল হাকিম জানান, আটক ব্যক্তিরা আওয়ামী লীগের সমর্থক এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ