ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নাগরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। একুশের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবস উদযাপনের কর্মসূচির শুভ সূচনা করা হয়।

উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু’র পক্ষে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি ও সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিনসহ সিনিয়র নেতৃবৃন্দরা। পরে যথাক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, মাধ্যমিক শিক্ষক সমিতি, নাগরপুর প্রেসক্লাব, সকল রাজনৈতিক সংগঠনের অঙ্গ ও সহযোগী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. এরফান উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ এর সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) দীপ ভৌমিক সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আহম্মেদ আলী রানা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, সংসদ সদস্যের সহধর্মিনী মনোয়ারা মুকুল, কৃষি কর্মকর্তা এসএম রাশেদুল হাসান, নাগরপুর অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হাসান প্রমুখ।

আলোচনা শেষে শিশু ও কিশোরদের সুন্দর হাতের লেখা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

নাগরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ